• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১

বি৭১নি ডেস্ক ::
ময়মনসিংহে ফুলবাড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার ইছাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন (৪৩) ও তার স্ত্রী নাছিমা বেগম (২৭) উপজেলার ইছাইল নতুন বাজার এলাকার বাসিন্দা।
ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, নুর হোসেন বৈদ্যুতিক ফ্যান চালিয়ে চাল পরিষ্কার করার জন্য ঘর থেকে বিদ্যুতের তার বাইরে নিয়ে যান।
এসময় তার স্ত্রী নাছিমা বেগম বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী নুর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।