• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বাঘায় পশুরহাট

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২২, ২০২১

বি৭১নি ডেস্ক ::
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রুস্তমপুরে সরকারি ঘোষণা উপেক্ষা করে পশুহাট বসেছে। পশুর হাটের পাশাপাশি সবজিসহ সব নিত্যপ্রয়োজনীয় মালামাল কেনাবেচা হচ্ছে।
বুধবার সকাল থেকে আড়ানীর রুস্তমপুরহাটে পশু কেনাবেচা হয়।
জানা যায়, সপ্তাহের প্রতি বুধবার উপজেলার আড়ানী রুস্তমপুরে পশুহাট বসে। করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় বাঘা উপজেলাজুড়ে চলছে লকডাউন।
গণজমায়েত হয়, এমন ধরনের হাট বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন। তার পরও সরকারি ঘোষণা উপেক্ষা করে বুধবার সকাল থেকে আড়ানীর রুস্তমপুর হাটে পশু কেনাবেচা হয়।
উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার সব হাট বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। সরকারের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গণজমায়েত হয় এ রকম হাট বন্ধ থাকবে। তার পরও আড়ানীর রুস্তমপুর হাটে পশু বেচাকেনা হয়।
আড়ানী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন হোসেন জানান, লকডাউনের মধ্যে মানুষ জীবিকার তাগিতে হাটে এসে পশু ক্রয় বিক্রয় করতে দেখা গেছে।
হাটের ইজারাদার মামুন হোসেন বলেন, সরকারিভাবে নিষেধ থাকার করণে হাট বসানো হয়নি। ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে কিছু ব্যবসায়ীরা দূর থেকে হাটে এসেছিল। দু-একটি পশু কেনাবেচা হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, এ সময় হাট বসানো ঠিক হয়নি। যদিও হাট বসানো হয়, সে বিষয়ে হাট মালিককে অবগত করে আবারও সতর্ক করে দেওয়া হবে।