• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাউন্সিলর মুনিমকে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের সম্মাননা প্রদান

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৮

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের পক্ষ থেকে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কাউন্সলর কার্যালয়ে তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম বলেন, আমাদের সকলের উচিৎ হবে, সভাপতি, সেক্রেটারি ইত্যাদি পদবীর বিসর্জন দিয়ে, সত্যিকার উন্নয়নমূলক কাজের সংকল্প নিয়ে সংগঠন করা। তা করতে পারলেই সম্ভব হবে সমাজের উন্নয়ন। আর সাধারণ মানুষও সম্মানের সাথে সংগঠনকে স্মরণ করবে অনন্ত কাল। যে কোন সামাজিক সংগঠনের সৃষ্টিই হয় সমাজকে আরো ভালো করে তৈরী করার জন্য। তাই সংগঠকদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য শিল্প সাহিত্যের চর্চা অব্যাহত রাখতে হবে।
এতে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের উপদেষ্ঠা আব্দুল মতিন, সভাপতি মো. আক্তার হোসেন, সহ সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আল গালিব, অর্থ সম্পাদক আরজান আলী, ধর্ম সম্পাদক গোলাম হোসেন ভুট্টু, ক্রীড়া সম্পাদক জুনেদ খান, যুব বিষয়ক সম্পাদক মো. বাদল মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মজুমদার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মখদ্দছ আলী, কার্যকরি সদস্য নুরুজ্জামান, রফিক মিয়া প্রমুখ।