• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

১৬ দিন পর সিলেট থেকে উড়লো বিমান

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়া অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট থেকে ফের চালু হয়েছে। ১৬ দিন বন্ধ থাকার পর বুধবার (২১ এপ্রিল) সকাল পৌণে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট এখনও চালু হয়নি।
জানা যায়, বুধবার (২১ এপ্রিল) সকাল পৌণে ৮টায় আসা ইউএস বাংলার ফ্লাইটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ৯টা ২০ মিনিটে। এছাড়া দুপুর ১টা ২০ মিনিটে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট আসে। নভোএয়ার সিলেট থেকে ঢাকায় যাবে দুপুর ২টা ২০ মিনিটে। এছাড়া ইউএস বাংলার আরেকটি ফ্লাইট বুধবার রাত ৭টায় ঢাকা থেকে ছেড়ে সিলেট আসবে ৭টা ৫০ মিনিটে এবং ওইদিন রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আর নভোয়ার বিমানের ফ্লাইটটি রাত সাড়ে ৭টায় ঢাকা থেকে সিলেট আসবে। আবার বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ঢাকায় যাবে।
এ ব্যাপারে সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, লকডাউনের কারণে বন্ধ থাকায় অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট থেকে ফের চালু হয়েছে বুধবার (২১ এপ্রিল) থেকে। তবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে।