• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চিত্রনায়ক ওয়াসিম আর নেই

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
চিত্রনায়ক ওয়াসিম আর নেই

বি৭১নি ডেস্ক ::
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওয়াসিম আর নেই৷
১৭ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক।
প্রসঙ্গত, ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন ওয়াসিম।
মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে ওয়াসিমের। প্রথম ছবিটিই ব্যবসাসফল হয়। এরপর আর পিছু তাকাতে হয়নি ওয়াসিমকে। একের পর এক হিট ছবি উপহার দিতে থাকেন।
সবমিলিয়ে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম।
রাজধানীর বনানী কবরস্থানে অভিনেতা ওয়াসিমকে সমাহিত করা হবে।
রোববার বাদ যোহর জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান।
তিনি বলেন, ওয়াসিম ভাইকে এখন গোসল করানো হচ্ছে। এরপর তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা হবে। এর পর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।