• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ছেলে সহ ফের কারাগারে রাগীব আলী

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০১৮


ভূমি আত্মসাৎ এবং জালিয়াতির মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামিম আহমদ।

তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং জালিয়াতির একটি মামলায় রাগীব আলীর পক্ষে জামিন আবেদন জানানো হয়। পরে এ আবেদনের শোনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।