• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছেলের নাম জানালেন সাকিব

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১
ছেলের নাম জানালেন সাকিব

বি৭১নি ডেস্ক ::
দুই কন্যা সন্তান্তের পর গত মার্চে ছেলে সন্তানের বাবা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকে ছেলেকে গণমাধ্যমের কাছে আড়াল রেখেছেন তিনি। শুধু ছেলেকেই নয়, তার নামও এত দিন সবার অজানা ছিল। তবে এবার আর গোপন রাখতে পারলেন না তিনি, নিজের ফেসবুকে ছেলে সন্তানের নাম জানিয়েছেন সাকিব।

আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। তার দলের পক্ষ থেকে পরিবারের সকলের জন্য জার্সি দেওয়া হয়। সেখানে তার একমাত্র ছেলে সন্তানের জার্সিতে লিখা হয়েছে, ‘আইযাহ’।

ছবির ওপরে ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘এক মাস পূর্ণের শুভেচ্ছা আমার ছেলে আইযাহ আল হাসান! তুমি আমাদের ছোট পরিবারকে পূর্ণ করেছ। তুমি দুজন বোনের ভালোবাসার ভাই, যাদের কাছে তুমি চাঁদের মতো। আমরা তোমাকে পেয়ে ধন্য! আমার পূর্ণ পৃথিবী।’