• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আন্তর্জাতিক পুরস্কার পেল ফিলিস্তিনি চলচ্চিত্র

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১২, ২০২১
আন্তর্জাতিক পুরস্কার পেল ফিলিস্তিনি চলচ্চিত্র

বি৭১নি ডেস্ক ::
ফিলিস্তিন বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ফারাহ নাবুলসির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা প্রেসেন্ট’ ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বিএএফটিএ) শ্রেষ্ঠ ছবির পুরস্কারে ভূষিত হয়েছে।
শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২১ সালের শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের পুরস্কার ঘোষণা করা হয়। খবর আরব নিউজের।
ফারাহ নাবুলসির উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে— আইল্যাশ, লিজার্ড, লাবি ব্রেক ও কার্ভি।
ফিলিস্তিনি এ ছবিটি অস্কারের জন্যও মনোনীত হয়েছে। এতে অভিনয় করেছেন ফিলিস্তিনের খ্যাতনামা অভিনেতা সালেহ বাকরি এবং তার মেয়ে ইয়াসমিন।