নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পাত্রখলা চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমর শর্ম্মা (২৮) উপজেলার পাত্রখলা চা বাগানের বজ্র গোপাল শর্ম্মার ছেলে
জানা যায়, রাত ১০টায় উপজেলার পাত্রখলা চা বাগান থেকে মোটরসাইকেলে দুই আরোহী বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক আরোহী নিহত হন।
এসময় আহত হন শিবলাল। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।