• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কৃষকদের সঙ্গে নিয়ে হাওরে ধান কাটা উদ্বোধন করলেন ডিসি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১
কৃষকদের সঙ্গে নিয়ে হাওরে ধান কাটা উদ্বোধন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক :: কৃষকদের সঙ্গে নিয়ে হাওরে বোরো ধান কাটা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)। বুধবার সকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জেলার তাহিরপুরের শনি হাওরের উপকারভোগী কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি অফিসার মো. হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, জেলা উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ২৪টি হাওরে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়। ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার মেট্রিক টন।