• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে ফাঁকা সড়কে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
ঝিনাইদহে ফাঁকা সড়কে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বি৭১নি ডেস্ক ::
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ফাঁকা সড়কে ট্রাকচাপায় শাহজাহান আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত গোলাপ নবীর ছেলে।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, সকালে ভ্যান নিয়ে বারোবাজার কালীগঞ্জের দিকে যাচ্ছিল শাহজাহান আলী। পথে হাইওয়ে থানার সামনে পৌঁছলে রাস্তার ভাঙায় ভ্যানের চাকা পড়লে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে।
এ সময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি আলু বোঝায় ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।