• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কায় বাংলাদেশ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কায় বাংলাদেশ

বি৭১নি ডেস্ক ::
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ঘরের মাঠে যুব দলের পাকিস্তান সিরিজ নিয়ে। টাইগার যুবাদের বিপক্ষে খেলার জন্য চলতি মাসেই ঢাকা এসে পৌঁছানোর কথা পাকিস্তান যুব দলের।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা চেষ্টা করছি ওদের আনার জন্য। এখানে সরকারি অনুমোদনের ব্যাপার আছে। এটা ক্লিয়ার হোক। কিন্তু আমরা শতভাগ চেস্টা করছি ওদের আনার জন্য। যদি ১২ তারিখে নাও পারি, একটু পিছিয়ে হলেও ১৬-১৭ তারিখের দিকে দেখি আনতে পারি কিনা।
খালেদ মাহমুদ সুজন বলেন, সিরিজ নিয়ে শঙ্কা আছে। আমার কাছে মনে হচ্ছে এই মূহুর্তে সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা খুবই কম। আমাদের ম্যানেজার ওদের সাথে যোগাযোগ করছে। কিন্তু বাতিলের আগে দুই বোর্ডই এই বিষয়ে আলোচনা করবে।