• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিউজিল্যান্ডকে আমি আলাদা করে রাখতে চাই

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
নিউজিল্যান্ডকে আমি আলাদা করে রাখতে চাই

বি৭১নি ডেস্ক ::
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, নিউজিল্যান্ডকে আমি আলাদা করে রাখতে চাই। কারণ নিউজিল্যান্ডে শুধু বাংলাদেশ দল নয়, যারাই যায় সংগ্রাম করে। একটু ভিন্ন কন্ডিশন যে কোন দেশের থেকে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, নিউজিল্যান্ড সফরে আমাদের যে সমস্যা মোকাবেলা করতে হয়েছে তা অস্ট্রেলিয়াতে হয়নি। আমি জানিনা আসলে কি কারণ হতে পারে। তবে দেখেন অস্ট্রেলিয়াও কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে হেরে এসেছে।
তিনি আরও বলেন, পরাজয়ের জন্য আমি আসলে কোন অজুহাত দেব না। আমরা ভালো ক্রিকেট খেলিনি। এর পেছনে অন্য কোন কারণ ছিল না। আমি দেখেছি ছেলেরা চেষ্টা করেছে, ভালো প্রস্তুতি নিয়েছে। কিন্তু প্রয়োগটা মাঠে সেভাবে করতে পারেনি। আমরা আমাদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি।
নিউজিল্যান্ড সফরে অতীতে তিন ফরম্যাটে ২৬ ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশ এবার হারে ৬ ম্যাচ।