• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদে মুক্তি পাবে রোজিনার ছবি

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
ঈদে মুক্তি পাবে রোজিনার ছবি

বি৭১নি ডেস্ক ::
চিত্রনায়িকা রোজিনা অভিনয়ে নেই দীর্ঘ সময় ধরে। এক যুগেরও বেশি সময় আগে ‘রাক্ষুসী’ নামের একটি ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। এরপর একাধিক টিভি নাটকে তাকে দেখা গেলেও ছবিতে অভিনয় করেননি। এবার সেই খরা কাটছে। সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ নামের একটি ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি।
এতে একজন মুক্তিযোদ্ধা হিসাবে অভিনয় করছেন রোজিনা। অভিনয় ছাড়া এটি পরিচালনাও করছেন এ অভিনেত্রী। ছবিটি আগামী কুরবানি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। গত মাসে এর শুটিং শেষ হয়েছে। বর্তমানে ছবির কারিগরি অংশের কাজ চলছে। এ ছবির মাধ্যমে চিত্রপরিচালক হিসাবে রোজিনার অভিষেক হবে। এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘শুটিং শেষ। এখন সম্পাদনার টেবিলে আছে ছবিটি। ইচ্ছা আছে কুরবানি ঈদে মুক্তি দেওয়ার। আশা করছি, এটি উপভোগ্য হবে।’ এ ছবির সম্পূর্ণ কাজ শেষ করে আবারও নতুন ছবি পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।