• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নগরীর ছয় প্রবেশ পথে এসএমপির চেকপোস্ট

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
নগরীর ছয় প্রবেশ পথে এসএমপির চেকপোস্ট

লক ডাউনের প্রথমদিনে এসএমপি’র ট্রাফিক বিভাগ মহানগরীর ছয়টি প্রবেশ পথে চেকপোস্ট পরিচালনা করে। এসময় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫ এপ্রিল) তেমুখী, কোম্পানিগঞ্জ বাইপাস, বটেশ্বর, অতিরবাড়ি(ঢাকা-সিলেট) মহাসড়ক, শ্রীরামপুর, প্যারাইরচক পয়েন্টে সকলকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও লকডাউন কার্যকর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য মহানগরীতে মাইকিং করানো হয়।
পুলিশ জানায়, এছাড়া সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন দোকান ও পথচারীদেরকে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নির্দেশনা না মানায় জরিমানা করা হয়। এসময় ৮ টি মামলায় মোট ৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। খাওয়ার হোটেল পাপড়ী ২০০০ টাকা হোটেল পায়রা ২০০০ টাকা, জুয়েলার্সের দোকানে ১০০০ টাকা ও অন্যান্য ব্যক্তিদের ১২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।