• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

র‌্যাব সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
র‌্যাব সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

বি৭১নি ডেস্ক ::
রাজশাহীতে তামান্না আখতার স্বর্ণা (২২) নামে একজন র‌্যাব সদস্যের স্ত্রী ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর দফতরের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত নারীর স্বামীর নাম আশরাফুল ইসলাম। তিনি র‌্যাবের একজন সদস্য। রাতে স্বর্ণাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান র‌্যাব সদস্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।
র‌্যাবের বরাত দিয়ে ওসি জানান, রাতে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন স্বর্ণা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওসি বলেন, স্বর্ণার মৃত্যুর বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।