• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতলেন এমপি শিবলী সাদিক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১
শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতলেন এমপি শিবলী সাদিক

বি৭১নি ডেস্ক ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক। এতে বিরামপুরের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত শুটিংয়ের স্কিট প্রতিযোগিতায় রোববার ৭৪ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতে নেন দিনাজপুর রাইফেল ক্লাবের এই শুটার।
সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের ক্রীড়াঙ্গন ঘিরে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টার সবচেয়ে বড় মঞ্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। এই গেমস অর্থবহ হলেই জাতির পিতার প্রতি সত্যিকার অর্থে সম্মান প্রদর্শন সম্ভব হবে। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, তরুণরা পারবে এ দেশের ক্রীড়াঙ্গনের চেহারা পাল্টে দিতে, পারবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পরিচিত করতে।
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ব্রোঞ্জ পদক অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন- বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিজানুর রহমান মণ্ডল, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।