• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লন্ডনফেরত ৮৩ যাত্রী ১৪ দিনের কোয়ারেন্টিনে

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
লন্ডনফেরত ৮৩ যাত্রী ১৪ দিনের কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক :: ফের সিলেটে পৌঁছেছে লন্ডনের ফ্লাইট। এতে ৮৩ জন দেশে ফিরেছেন। তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ৮৩ যাত্রী নিয়ে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্টরা জানান, ৮টা ৫০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এর পর বেলা ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক ৮৩ প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।
৮৩ প্রবাসীদের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ছয়, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে তিন, হোটেল স্টার প্যাসিফিকে একজন, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় আট, হোটেল রেইনবো গেস্ট হাউসে ১০ জন ও রয়েল প্লামে ১০ জন থাকবেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ৮৩ প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।