• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১, ২০২১
আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত

বি৭১নি ডেস্ক ::
নাটকের জনপ্রিয় মুখ ও গুণী অভিনেত্রী আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত সপ্তাহে কোভিড টেস্টে ফল পজিটিভ আসে। এর পর তিনি ঘরেই ছিলেন। ঠাণ্ড-কাশি কমছিল না। এমতাবস্থায় আজ এই অভিনেত্রীকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে।
আফসানার মিমির সহকর্মী নজরুল সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল সপ্তাহে করোনা ধরা পড়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন মিমি। ঠাণ্ডা-কাশি না কমায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।