• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সংসদ নির্বাচন: সিলেটে সম্ভাব্য ভোটকেন্দ্র ২৮০২

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৮

আগামী ডিসেম্বরের শেষ নাগাদ দেশে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই একাদশ সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে ৪০ হাজার ৬৫৭টি সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা করেছে ইসি। তন্মধ্যে সিলেট অঞ্চলে সম্ভাব্য ভোটকেন্দ্র রয়েছে দুই হাজার ৮০২টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আসনভিত্তিক কেন্দ্রের তালিকার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

জানা যায়, সম্প্রতি ইসি যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা করেছে, তাতে সিলেট অঞ্চলে ২৮০২টি ভোটকেন্দ্রে ১০ হাজার ৯৭৬টি ভোটকক্ষ রয়েছে।

এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ৫ হাজার ৫১৭টি এবং মহিলা ভোটকক্ষ ৫ হাজার ৪৫৯টি।

ভোটকেন্দ্র নীতিমালায় বলা হয়েছে, গড়ে ২৫শ’ ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র এবং গড়ে ৬শ’ পুরুষ ও ৫শ’ মহিলা ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে।

ইসির তথ্যানুসারে, এবার দেশের ১০ কোটি ৪২ লাখ ভোটারের জন্য প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্র প্রয়োজন। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে প্রায় দুই লাখ।