• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্মাণাধীন ভবনের নিচে রক্তাক্ত লাশ

bijoy71news
প্রকাশিত মার্চ ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে ২৮ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসন ও আদালত চত্বরসংলগ্ন নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের নিচ থেকে লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
নিহতের গলায় রশি পেছানো ছিল এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।