• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাবা মারা গেছেন অপি করিমের

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০২১

বি৭১নি ডেস্ক ::
অভিনেত্রী অপি করিমের বাবা বিশিষ্ট কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে অপির ঘনিষ্ঠজন অভিনেতা শামীম শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।
অপির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমের দাফন সম্পন্ন করা হবে।
সৈয়দ আবদুল করিম বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। মৌলিক লেখনীর পাশাপাশি তিনি অনেক নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন।