• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

করোনার টিকা নেওয়ায় সৃজিতকে নিয়ে ট্রল

bijoy71news
প্রকাশিত মার্চ ২৫, ২০২১

বি৭১নি ডেস্ক ::
ভারতে কোভিড-১৯ সংক্রমণ বেড়েছে। দিনে ৫০ হাজারের বেশি আক্রান্ত মাইলফলকও পেরিয়ে গেছে। এমতাবস্থায় টিকা নেওয়ার চাহিদা বেড়ে গেছে। তরুণ মধ্যবয়সীরাও টিকা নেওয়া শুরু করেছে।
করোনাভাইরাস করোনার টিকা নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। ভারতের এই গুনী নির্মাতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে রীতিমতো।
বুধবার টিকা নেওয়ার পর সেই ছবি ফেসবুকে পোস্ট করলে প্রশ্নবাণে জর্জরিত হন সৃজিত।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬০ বছরের ঊর্ধ্বে এবং ৪৫ বছরের বয়সী যাদের কো-মর্বিডিটি রয়েছে তাদেরই টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের বয়স এখনও ৪৫ পার হয়নি। এই বয়সে তিনি কিভাবে টিকা নিলেন, এই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
অনেকে প্রশ্ন করছেন- তিনি কি তার বয়সের তথ্য গোপন করেছেন। আবার কেউ করেছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তার কাছে কোনো বয়সের নথি দেখতে চাইলেন না।
সমালোচনার মুখে শেষপর্যন্ত সৃজিত নিজের করোনা টিকা নেয়ার সেই পোস্টটি মুছে ফেলেন।
পরে আরেকটি পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। এই পোস্টে তিনি লেখেন, আমি আমার বন্ধু ইন্দ্রনীল রায়, যে ভ্যাক্সিন নিয়েছে তার থেকে জানলাম যে টিকার বয়স সীমা ৪০-এ নামিয়ে আনা হয়েছে। কিন্তু এখন আমি জানতে পারছি যে, বয়সসীমা ৪৫ রয়েছে। আমার বয়স ৪৪। কিন্তু টিকা নেওয়ার পরে বুঝতে পেরেছেন যে, তথ্যটি ভুল ছিল। যদিও তার উচ্চ রক্তচাপ রয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
তবে পোস্টের শেষ দিকে অভিমান প্রকাশ করেন সৃজিত। লেখেন, এক দফা টিকা নিয়ে পরের ডোজ না নিলে যদি সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়, তবুও আর হাসপাতালমুখী হবেন না তিনি। সৃজিতের প্রতিজ্ঞা, টিকার দ্বিতীয় ডোজটি কিছুতেই নেবেন তিনি।