• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

bijoy71news
প্রকাশিত মার্চ ২৪, ২০২১

‌‌‌‌নিজস্ব প্রতিবেদক :: মুজিবর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব যক্ষা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সীমান্তিক ও জাতীয় যক্ষা কুষ্ঠ কর্মসূচির আয়োজনে এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানি ও ইউএসএআইডি ও হীড বাংলাদেশের সহযোগিতায় ইউএইচও ডা. শামীমা আক্তারের সভাপতিত্বে ও রিচার্ড অনুপ সরকারের পরিচালনায় যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক ও বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই মহামারির নির্মূলে দিবসটি পালিত হয়।
এসময় অত্র হাসপাতালের মেডিকেল অফিসার ডা, মঈনুল ইসলামসহ (রোগ নিয়ন্ত্রক), সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।