• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিলেট বিএনপির অবস্থান কর্মসূচী বুধবার

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৮


কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে।

যথা সময়ে উপস্থিত থেকে বুধবারের অবস্থান কর্মসূচীকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক এবং জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।