• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন নাম ‘ব্যাচ ২০০৩’

bijoy71news
প্রকাশিত মার্চ ২২, ২০২১

বি৭১নি ডেস্ক ::
জনপ্রিয় নাট্যাভিনেতা সজল নাটকে অভিনয়ের পাশপাশি সিনেমায়ও নিয়মিত অভিনয় করেন এখন। সেই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে অভিনয় করেছেন সম্প্রতি।
পার্থ সরকারের পরিচালনায় এটির নাম ‘ব্যাচ ২০০৩’। গত ডিসেম্বর থেকে এটির শুটিং শুরু হয়। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘ছবিটির সব কিছুই পছন্দ করার মতো। এতে দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন। এই ছবির চরিত্রতে ঢুকতে গিয়ে আমি অন্য কোনো কাজে যুক্ত হইনি। থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তি পাবে অনলাইন প্লাটফর্মে।’
অন্যদিকে নাদের চৌধুরীর পরিচালনায় সজল অভিনীত ‘জিন’ নামের ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া নিয়মিত এক খণ্ডের নাটকে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেতা। পাশাপাশি কিছু বিশেষ অনুষ্ঠানের কাজ নিয়েও ব্যস্ততা যাচ্ছে সজলের।