বি৭১নি ডেস্ক ::
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব আল হাসান। এপ্রিলে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। আইপিএল খেলার জন্য সেই সফর থেকেও ছুটি নেন সাকিব।
টেস্ট সিরিজের আগে সাকিবের ছুটি নেয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল একজন জানিয়েছেন সাকিব টেস্ট খেলতে চায় না। তাই সে টেস্ট সিরিজের আগে ছুটি নেয়।
এ ব্যাপারে লাইভে এসে সাকিব আল হাসান বলেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বারবার বলেছেন- আমি খেলতে চাই না। আমার ধারণা উনি আমার চিঠিটি পড়েননি। আমি বিসিবি সভাপতি নাজমুল হাসান ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত।
সাকিব আরও বলেছেন, বোর্ড কিংবা বোর্ডপ্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করেন তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।