• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ আফ্রিকাকে ১২৫ রানে গুঁড়িয়ে দিল শ্রীলংকা

bijoy71news
প্রকাশিত মার্চ ১৯, ২০২১

বি৭১নি ডেস্ক ::
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে খেলতে হলে মাত্র ১২৬ রান করতে হবে তিলকরত্নে দিশলানের নেতৃত্বাধীন শ্রীলংকা লিজেন্ডস দলকে।
শুক্রবার ভারতের রায়পুরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নুয়ান কুলাসেকারার গতির শিকার হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলের বিপর্যয়ে একাই লড়াই করেন ওপেনার মর্নি ভেন উইকে। তার ৪৭ বলে খেলা ৫৩ রানের ইনিংসে ভর করে ১২৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
এছাড়া ২৭ রান করেন আলভির পিটারসেন। ১৫ রান করেন জাস্টিন কেম্প। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি বাকি সাত ব্যাটসম্যান। শ্রীলংকার হয়ে নুয়ান কুলাসেকারা ৪ ওভারে মাত্র ২৫ রানে ৫ উইকেট শিকার করেন।
ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত লিজেন্ডস। রোববার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।