বি৭১নি ডেস্ক ::
গ্রামে গান গেয়ে বেড়ানো ছেলে বাঁধন। গানপাগল এই ক্ষুদে শিল্পীকে আবিষ্কার করলেন পদ্মা মিউজিক কোম্পানির কর্ণধার এমএ বাশার তুষার।
তিনি এই শিশুশিল্পীর গান লেখার ভার তুলে দিলেন গীতিকার ও লেখক অনুরূপ আইচের কাঁধে। বাঁধনের গান শুনে মুগ্ধ হলেন অনুরূপ আইচ।
তিনি লিখলেন গান- ‘কইলজা কাইট্টা দিয়াও যার মন পাওন যায় না/এমন মরার পিরিত আমি করতামও চাই না’।
এ গানটি সুর করেছেন সুরকার ও শিল্পী এস রুহুল। সংগীত পরিচালনা করেন কাউসার খান।
এ গান প্রসঙ্গে শিশুশিল্পী বাঁধন বলেন, আমি বাশার তুষার স্যারের কাছে কৃতজ্ঞ। তিনি আমার গান প্রকাশ করে দিয়েছেন। অনুরূপ আইচের মতো এত বড় লেখকের গান করার সুযোগ করে দিয়েছেন। আমার জীবনে এ এক পরম সৌভাগ্য।
অনুরূপ আইচ বলেন, শিশুশিল্পী বাঁধন প্রতিভাবান। আমার কথা বিশ্বাস না হলে- এই গানটি একবার শুনে দেখুন।