• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

অনন্তর নতুন লুক,নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা

bijoy71news
প্রকাশিত মার্চ ১৬, ২০২১

বি৭১নি ডেস্ক ::
দীর্ঘদিন ধরে দাড়ি ও গোঁফ নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। তবে এবার তাকে দেখা গেছে ভিন্ন এক রূপে। দাড়ি ছেঁটে শুধু গোঁফ রেখেছেন তিনি। আর সেই লুকের ছবি তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে। যা নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনাও।

জানা গেছে, অনন্তর নতুন এই লুকটি তার পরবর্তী ছবি ‘নেত্রী- দ্য লিডার’র জন্য। এতে বডিগার্ড চরিত্রে অভিনয় করবেন তিনি। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির কাজ শুরু হবে খুব শিগগিরই। আর শুটিং শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এমনই লুক ধরে রাখবেন ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত এই চিত্রনায়ক। নতুন এই লুকে ছবি প্রকাশের পর অনেকেই নানা রকম মন্তব্য করছেন। কেউ কেউ এর প্রশংসা করছেন, আবার কেউ করছেন সমালোচনাও।

মিথিলা শেখ নামে একজন লিখেছেন, চেহারা -the edited face. ক্যাপশন দেওয়া উচিত ছিল… ক্ষুধার্ত মুদি দোকানদার লাগতাছে…।

আহমেদ রুহান লিখেছেন, গ্রামের চাচাতো ভাই যখন প্রথম শহরে আসে টাইপ লুকস।

মাহাদি হাসান নামে একজন লিখেছেন, নিজেকে নিজে কেন হাসির পাত্র বানান মিয়া। এখন বাঙালি avneger এন্ড গেম দেখে স্পয়লার দেয়। তো তারা বুঝি এই লুক পছন্দ করবে! এসব নেত্রী দা, ওই দা সেই দামা ওই ছুরি এগুলা বাদ দিয়ে কনটেন্টকে গুরুত্ব দেন।

লিপি সুলতানা লিখেছেন, খুবই বাজে লুক। চোরের চরিত্র করবেন নাকি?

তাহসান মাহমুদ লিখেছেন, একি স্টাইলে বাংলাদেশের দুই সুপারস্টার!

এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পড়েছে ছবিটি ঘিরে। ছবিগুলো নিয়ে ইতিমধ্যেই মন্তব্য পড়েছে ১১ হাজারেরও বেশি। আর হা হা রিয়েক্ট (হাসির চিহ্ন) পড়েছে ৩৮ হাজার।