• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

পঞ্চম ম্যাচেও জয়ের দেখা পায়নি

bijoy71news
প্রকাশিত মার্চ ১৬, ২০২১

বি৭১নি ডেস্ক ::
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে পরাজয়ের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ লিজেন্ডস দল। সিরিজের পঞ্চম ম্যাচেও জয়ের দেখা পায়নি মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন দলটি।
আগের চার খেলায় ভারত, ইংল্যান্ড, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা হেরে যাওয়া খালেদ মাহমুদ সুজন-খালেদ মাসুদ পাইলটদের নিয়ে গড়া দলটি সোমবার হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
টানা পাঁচ খেলায় হেরে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে আছে বাংলাদেশ লিজেন্ডস দল। ৬ খেলায় ২০ পয়েন্ট করে নিয়ে শীর্ষে শ্রীলংকা, দ্বিতীয় পজিশনে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত। সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা।
সোমবার ভারতের রায়পুরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ আফতাব-নাজিম-হান্নানের ছোট এবং কার্যকরী ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে।
দলের হয়ে যথাক্রমে ৩৯, ৩৬ ও ৩২ রান করেন আফতাব আহমেদ, হান্নান সরকার ও নাজিমউদ্দিন। এছাড়া ১৯ রান করেন খালেদ মাসুদ পাইলট। মেহরাব হোসেব অপি, অধিনায়ক মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান, রাজিন সালেহরা দুই অঙ্কের কোটা পার হতে পারেননি।
১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে অ্যান্ড্রু পুটিক ও মরনে ফন উইকের ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৫৪ বলে ৯টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৮৪ রান করেন পুটিক। ৬২ বলে ৯টি চারের সাহায্যে ৬৯ রান করেন ফন উইক।