• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত ঋতুপর্ণা

bijoy71news
প্রকাশিত মার্চ ১৬, ২০২১

বি৭১নি ডেস্ক ::
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
কোভিডে আক্রান্ত হওয়ার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঋতুপর্ণা জানান, করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক পরিস্থিতি আপাতত ভালোই রয়েছে। কোনো উপসর্গ নেই তার। চিকিৎসকের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন। ওষুধ খাচ্ছেন। পাশাপাশি সব ধরনের সুরক্ষাবিধিই মেনে চলছেন।
অভিনেত্রী আরও বলেন, আমি আপাতত সিঙ্গাপুরের এক রিকভারি সেন্টারে আইসোলেশনে রয়েছি। চিন্তার কোনো কারণ নেই। আমার পরিবার এবং বাড়ির সব কর্মীরাও সুরক্ষিত রয়েছেন। সবাই সুস্থ থাকবেন। আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, ঋতুপর্ণা গত বছর লকডাউনের আগে স্বামী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কর্মস্থল সিঙ্গাপুরে যান সপরিবারে। এরপরই লকডাউন শুরু হওয়ায় তিনি আটকে পড়েন সিঙ্গাপুরে।
কয়েকমাস আগেই কলকাতায় কাজে ফিরেছিলেন। নতুন ছবির শুটিংও শুরু করেছিলেন। কদিন আগেই তিনি ফের সিঙ্গাপুরে যান এবং করোনায় আক্রান্ত হন।