• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খাদিমপাড়ায় ফোমের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা

bijoy71news
প্রকাশিত মার্চ ১৪, ২০২১
খাদিমপাড়ায় ফোমের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নে ডলফিন ব্র্যান্ড ফোমের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৩ মার্চ) রাতে ৮টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক (সিলেট) (ভারপ্রাপ্ত) মো. কোবাদ আলী সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ৮ টা ২৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে বলা না গেলেও বৈদ্যুতিক কোন কারণে আগুনের লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।