• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকান্ডে ভস্মিভূত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকটি বহুতল ভবন। শনিবার দুপুর ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওসমানীনগর, নবীগঞ্জ ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনান্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরবাজারে হাজী আলতাফুর রহমানের
মালিকানাধীন একটি মার্কেটের তুলার মিলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় পুরো এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মৌলভীবাজার, নিকটবর্তী সিলেটের ওসমানীনগর ও নবীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে জাকির হোসেনের তুলা মিল, আব্দুল মালিকের পোল্টি দোকান, একটি রাইসমিল, নাসির মিয়ার ক্রোকারিজ দোকানসহ ৬টি দোকান ও লেবাস মিয়ার ৪তলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আলাউদ্দিন মনির জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা অন্তত ৩০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।