• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সফল উদ্যোক্তা সফল ব্যবসায়ী রেজওয়ানা

bijoy71news
প্রকাশিত মার্চ ১০, ২০২১
সফল উদ্যোক্তা সফল ব্যবসায়ী রেজওয়ানা

তাছলিমা আফরিন আঁখি ::
সিলেটের মেয়ে রেজওয়ানা চৌধুরী। যিনি একজন সফল উদ্যোক্তা, সফল ব্যবসায়ী। তিনি ২০২০ সাল থেকে অনলাইন ব্যবসা করছেন।
উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে আজকের প্রতিবেদন।সিলেটের মেয়ে রেজওয়ানা চৌধুরী এর উদ্যোক্তা হয়ে ওঠার গল্প-
নিজের সম্পর্কে কিছু বলেন?
আমি রেজওয়ানা চৌধুরী। সিলেটের মেয়ে ও বউ।আমি একটা ছোট পরির মা।আমি ২০১২ সালে সিলেট সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস এ মাস্টার্স শেষ করছি।বর্তমানে আমি একজন ছোট উদ্যোক্তা।
উদ্যোক্তা হিসেবে আগ্রহ কিভাবে তৈরি হলো?
অনেকদিন থেকেই আমার আগ্রহ নিজে কিছু একটা করার। কিন্তু সাহস করে উঠতে পারছিলাম না।অবশেষে লকডাউন এর অবসর সময়ে আমার স্বামীর সহায়তায় ঘরে বসে একটা কাজ করা শুরু করি অল্প করে।সবাই এখন অনলাইনের মাধ্যমেই বেশি কেনাকাটা করে। আর সেই থেকে আমার যাত্রা শুরু।
আপনি কি এই বিজনেসে কাউকে আইডল হিসেবে দেখছেন?
কাউকে আইডল হিসেবে দেখছি না।তবে অনেক গুণী আপুদের সব সময় ফলো করি।তাদের দেখে থেকে অনেক কিছু শিখি।আমি যখন আমার পেইজটা খুলি তখন মাএ কয়েকজন আমাকে চিনত।এখন আলহামদুলিল্লাহ আমাকে অনেক মানুষ চেনে।নতুন অবস্থায় এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।
কতটুকু সফলতা লাভ করেছেন বলে মনে করেন?
বর্তমানে সফলতার চেয়ে পরিচিতি টা বড় আমার কাছে।এখনো ও আমার অনেক কিছু শিখার ও জানার আছে।ইন-শা-আল্লাহ যখন সবাই মোটামোটি চিনে ফেলবে, তখন বলতে পারবো যে আমি সফল হতে পারছি।
আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
আমি একজন নতুন উদ্যোক্তা।আপাতত আমি দেশী এবং ইন্ডিয়ান ড্রেস আর শাড়ী নিয়ে কাজ করছি।ভবিষ্যতে আরো অনেক নতুন কিছু নিয়ে কাজ করতে পারি। আমার সপ্নগুলোকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।
আপনার চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করছেন?
এখন পর্যন্ত আমাকে কোন কিছুর মোকাবিলা করতে হয়নি।আমার কাজে সবচেয়ে বেশি আমার স্বামী সাপোর্ট করছেন।আমার বন্ধুরাও অনেক সাপোর্ট করেছে।তাতে আমি অনেক সাহস পেয়েছি।
আপনার প্রোডাক্ট গুলো সর্ম্পকে কিছু বলেন?
আমার সব প্রোডাক্ট হচ্ছে মেয়েদের জন্য।আমি প্রোডাক্ট আনার সময় প্রোডাক্টের মান যাচাই-বাচাই করে আনার চেস্টা করি। আমার ক্রেতাদের যা দেই তা নিয়ে ক্রেতারা যেনো সন্তুষ্ট থাকেন, সেই দিকে খেয়াল রাখি।আমি সব সময় আমার ক্রেতাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চিন্তাভাবনা করি।ইন-শা-আল্লাহ ঈদে আরোও নতুন কিছু আনবো।
বর্তমানে কোভিড-১৯ তে ই-কমার্স?
বর্তমানে কোভিড-১৯ কারণে ই-কমার্স সাড়া পাচ্ছে সারা দেশ ও সারা বিশ্ব।বাংলাদেশে ই-কমার্সের প্রসারটা বহু গুণ বেড়েছে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে।তবে ঘরে বসে অনলাইন এ কেনাকাটা করার আগ্রহ বেড়েছে মানুষের মদ্ধে।নিজেকে সেইভ রেখে ঘরে বসে অনলাইন কেনাকাটাকে গ্রহন করছে মানুষ।
সবার উদ্দেশ্যে কিছু বলুন?
অনলাইন বিজনেস টাকে অনেকে ভিন্ন চোখে দেখে।খারাপ কথা বলে এবং তা নিয়ে সমালোচনা করে কিন্তু না এটা আসলে খারাপ কিছু না। এটা হলো ঘরে বসে কাজ। উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় গড়ে তোলা প্রয়োজন। এর জন্য থাকতে হবে আত্মবিশ্বাস, ধৈর্য ধারণ ক্ষমতা। কেউ এটাকে খারাপ চোখে দেখবেন না।
এই করোনা মহামারীতে সবাই সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।ধন্যবাদ সবাইকে ।