• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন ইংলিশ অধিনায়ক

bijoy71news
প্রকাশিত মার্চ ৮, ২০২১
পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন ইংলিশ অধিনায়ক

বি৭১নি ডেস্ক ::
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সপ্তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ লিজেন্ডস ক্রিকেট দল।
১২তম ওভারের চতুর্থ বলে স্কোফিল্ডের এলবিডব্লিউ এর আবেদনে সাড়া দিয়ে খালেদ মাসুদ পাইলটকে আউটের সংকেত দেন আম্পায়ার। তবে বল পাইলটের পায়ের আগে স্পর্শ করেছিল ব্যাটে। পাইলট তা বুঝতে পারলেও বুঝতে পারেননি আম্পায়ার।
অসন্তোষ নিয়েই তাই সাজঘরের পথে হাঁটছিলেন পাইলট। তিনি মাঠ ছাড়ার সময় ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন আম্পায়ারকে ব্যাটে লাগার কথা জানান এবং জায়ান্ট স্ক্রিনের রিপ্লে দেখে মাঠের বাইরে যেতে থাকা পাইলটকে ক্রিজে ফিরিয়ে আনেন ইংলিশ অধিনায়ক।
রোববার ভারতের রায়পুরে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করে বাংলাদেশ দল। ৩১ রান করেন পাইলট। ৩০ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহমান।