• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

পূর্ব কমিটিকে বিলুপ্ত করে প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি গঠন

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০১৮

সিলেট শহরের ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদপুর আবাসিক এলাকায় প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদ্য সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন আজাদ, হায়দার মিয়া, আলেক মিয়া, বিশিষ্ট রাজনীতিবীদ সুবেদুর রহমান মুন্না, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের আগামীদিনের কাণ্ডারী বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া সংগঠক জননেতা জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, মো: রাসেল আহমদ, রুকন আহমদ, মনসুর আলম, আসাদুল আলম, খুর্শেদুর রহমান প্রমুখ।
৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদপুর এলাকার কৃতি সন্তান প্রয়াত ইকবাল হোসেন, সদ্য সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলমগীর হোসেন ও এলাকার মুরব্বিয়ানদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৯১সদস্য বিশিষ্ট প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার নতুন কার্যকরী কমিটির কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মনজু আহমেদকে সভাপতি, আদনান হোসেন ছোটন-কে সাধারণ সম্পাদক ও মো: জানিবুল ইসলাম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি তৌসিকুল ইকবাল রাফাত, সাফওয়ান আলম কোরেশী, রাবেল আহমদ, করিম আহমদ, আরাফাত আহমদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, তৌফিকুল ইকবাল লাবির, সহ সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, রায়হান আহমদ, সাহেল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আয়ান, শামীম আহমদ, তানভীর আহমদ, ফাহিম জামান, কোষাধ্যক্ষ মো. এনামুল হক মুন্না, সহ কোষাধ্যক্ষ সাজিদ আহমদ, দপ্তর সম্পাদক সৈয়দ ফরহাদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফ আহমদ, ধর্ম সম্পাদক আসাদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ আহমদ, সহ সম্পাদক কল্যাণ সম্পাদক মাজেদ আহমদ, পরিবেশ সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে বলেন, কোন সামাজিক সংগঠনের সৃষ্টিই হয় সমাজকে আরো ভালো করে তৈরী করার জন্য। তাই সংগঠকদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য শিল্প সাহিত্যের চর্চা অব্যাহত রাখতে হবে। সামাজিক সংগঠনের মধ্য দিয়ে হতাশা ও বিপদগ্রস্ত তরুণ সমাজের চরিত্র গঠন করে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। এ জন্য জনকল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠনগুলোর পাশে দাঁড়াতে সমাজের সচেতন মহলকে আহবান জানিয়েছেন। তরুণদের আদর্শ জাতি গঠন করতে হলে প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার মতো সামাজিক সংগঠনের প্রয়োজন রয়েছে।