নিজস্ব প্রতিবেদক ::
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে এবং জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ, UNESCO কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে World Documentary Heritage এর অংশ ঘোষণা করায় কুলাউড়ায় প্রশাসনের কেক কেটে আনন্দ উদযাপ করা হয়েছে।
রোববার (০৭ মার্চ) সন্ধ্যায় কুলাউড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, আওয়ামী লীগ নেতা নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমুখ।