• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন শাহ আফ্রিদি

bijoy71news
প্রকাশিত মার্চ ৭, ২০২১
শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন শাহ আফ্রিদি

বি৭১নি ডেস্ক ::
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন দেশটির তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি।
দুই পক্ষের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি।
গণমাধ্যমটি জানিয়েছে, আফ্রিদির ২০ বছর বয়সী কন্যা আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ তরুণ পেসার। আফ্রিদির পাঁচ মেয়ে রয়েছে। এদের মধ্যে আকসা সবার বড়।
ক্রিকইনফোর তথ্যমতে, শাহীন শাহ আফ্রিদির বয়সও ২০ বছর। অর্থাৎ দুজনের বয়স একই। তাদের গোত্রও এক। পারিবারিকভাবে এ বিয়ে দুই পরিবারের কারও অসম্মতি নেই।
শাহীন শাহ আফ্রিদির বাবা আয়াজ খান পাক গণমাধ্যমে বলেছেন, দুই পরিবারের বন্ধনকে আরও মজবুত ও দীর্ঘ করতে শহীদ আফ্রিদিকে প্রস্তাব পাঠাই আমরা। তিনি সানন্দে আমাদের প্রস্তাব গ্রহণ করেন। তার বড় মেয়ে আকসা আমাদের ঘরের বউ হয়ে আসছে।
এদিকে শহীদ আফ্রিদির পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ে এখনই হবে না। শাহীন দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন আর আকসা পড়ালেখা করছেন। দুজনই নিজ নিজ ক্ষেত্রে মনোযোগী। তাই পড়ালেখা সম্পন্ন হওয়ার পর শাহীনের ঘরের বউ হয়ে যাবেন আকসা। তার আগে আনুষ্ঠানিকভাবে বাগদান সেরে রাখা হবে।
প্রসঙ্গত ২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিকে অভিষেক ঘটে শাহীন শাহ আফ্রিদি। এখন অবধি ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন এ পেসার।