বি৭১নি ডেস্ক ::
অবশেষে করোনাভাইরাসের স্থবিরতা কাটিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা।
নারী ক্রিকেটারদের ইভেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর নবম আসরের মধ্যে দিয়ে মাঠে ফিরছেন তারা।
ক্রিকেটাররা নিজেদের মধ্যে লাল, নীল ও সবুজ দল নামে তিনটি দল নামে খেলছে টুর্নামেন্টি। বাংলাদেশ গেমস, সাউথ আফ্রিকান মেয়েদের বিপক্ষে সিরিজটি সামনে রেখে মাঠে ফেরার টুর্নামেন্টে অংশ নিচ্ছেন লাল-সবুজের ৪৫ কন্যা। এদের মধ্যে রয়েছেন জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা।
শনিবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে ব্যাট করতে নেমে দশ উইকেটের ব্যবধানে জয় লাভ করেছে বাংলাদেশ নীল দল।
এর আগে সকালে চা-বাগান আর টিলাবেষ্টিত নয়নাভিরাম সিলেট ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে লাল দলকে ব্যাটিং করতে পাঠায় নীল দল।
তবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি লাল দল। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়া দলটি ৩৮ ওভার ১ বল ব্যাট করে স্কোরকার্ডে মাত্র ৬৩ রান যোগ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন জিন্নাত আছিয়া অর্থি।
আর নীল দলের হয়ে ফারিহা ইসলাম ৬টি, সালমা খাতুন ২টি ও জাহানারা আলম ১ উইকেট নেন।
এদিকে ৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নীল দল কোনো উইকেটই হারায়নি। মাত্র ১৫ ওভার ৫ বলেই নীল দলের দুই ওপেনার দলকে জয় এনে দেন। এরমধ্যে মুর্শিদা খাতুনের ২৫ ও শামিমা সুলতানার ৩১ রান করেন।
এর আগে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা চৌধুরী প্রধান অতিথি হিসেবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
৬ মার্চ থেকে ১২ মার্চ ওয়ানডে ফরম্যাটের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন দলের লড়াইয়ে গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল। প্রতিটি দলের স্কোয়াড ১৫ জনের।