• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারের বড়লেখায় ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

bijoy71news
প্রকাশিত মার্চ ৬, ২০২১
মৌলভীবাজারের বড়লেখায় ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকা থেকে পুলিশ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের মৃত আফতাব আলীর ছেলে কামাল হোসেন (৩৫) ও সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের এনাম উদ্দিনের ছেলে সায়েদ আহমদ(২২)।

পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এসময় কামাল হোসেন ও সায়েদ আহমদকে ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘১১৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।