• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চিত্রনায়ক সালমান শাহ্ এর প্রতিকৃতিতে শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগের শ্রদ্ধাঞ্জলি

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৮

চিত্রনায়ক সালমান শাহের ২২তম মাত্যু বার্ষিকীতে ৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায় জল্লাপাড়স্থ বাসভবনে তার প্রতিকৃতিতে শ্রদাঞ্জলি নিবেদন করেছেন শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শিল্পী ঐক্যজোট সিলেট বিভাগীয় কমিটির অহ্বায়ক রোটারিয়ান শাহীন আহমদ, সদস্য সচিব এসএমপি’র নায়েক এনামুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক নাট্যকর্মী কামরান তালুকদার, সদস্য উত্তম কাব্য দাস, কামাল আহমদ, মকসুদুর রহমান চৌধুরী, নাট্যকর্মী এনামুল হক সামি, মো. সাজ্জাদ হাসাইন প্রমুখ।
চিত্রনায়ক সালমান শাহ্ এর মামা আমেরিকা প্রবাসী আলমগীর কুমকুম বলেন, ৬ সেপ্টেম্বর বাংলাদেশে চলচ্চিত্র ইতিহাসে এক বেদনাদায়ক দিন। দেখতে দেখতে মৃত্যুর ২২টি বছর পেরিয়ে গেলেও চিত্রনায়ক সালমান শাহ্ হত্যাকান্ডের বিচার এখনও সম্পন্ন হয়নি। বাংলা চলচ্চিত্রের খুব কম সময়ে সবচেয়ে সফল নায়ক সালমান শাহ্ চলে গেলেন সীমানা পেরিয়ে ওপাড়ে। আর সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। পরিশেষে তিনি সালমান শাহ এর বিদেহী আত্মার শান্তি কামনা করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।