• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১২ মার্চ মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা

bijoy71news
প্রকাশিত মার্চ ৩, ২০২১
১২ মার্চ  মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা

বি৭১নি ডেস্ক ::
শিশুশিল্পী হিসেবে পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি এবার চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করছেন।
আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান।
‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটির তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি আজ সোমবার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি সারা দেশের সিনেমা হলে মুক্তি পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমার গল্পটা দারুণ। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে। নতুন এক দীঘিকে দেখতে পাবেন তারা। আমার বিশ্বাস সিনেমাটি সবার ভালো লাগবে।’