• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথপুরে পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা

bijoy71news
প্রকাশিত মার্চ ২, ২০২১
জগন্নাথপুরে পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেল চার টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই গ্রামের ফুল মিয়ার বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালান। ঘন্ট্যাব্যাপি প্রাণপণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষণে ফুল মিয়ার একটি ঘর, পাশের ঘরের বশর মিয়ার একটি ঘর, সমর মিয়ার একটি ঘর ও সরুজ্জামানের একটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।