• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাল নোট ও ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক ১

bijoy71news
প্রকাশিত মার্চ ১, ২০২১
জাল নোট ও ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৩০ টি জাল নোট ও ইয়াবাসহ আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯।

সোমবার (১ মার্চ) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) -৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন এ তথ্য নিশ্চিত করেন।

এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি(ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়ার হরিচক গ্রাম থেকে আবুল কালাম আজাদকে আটক করে।

এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৩০ টি জাল নোট ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‍্যাব-৯। আটককৃত আবুল কালাম আজাদ কুলাউড়া উপজেলার হরিচক গ্রামের চাঁন আলীর ছেলে।

এদিকে তাকে আটকের পর জব্দকৃত জাল নোট ও ইয়াবা ট্যাবলেটসহ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।