• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৪

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৮

সিলেট :: সিলেট নগর পুলিশের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস সংলগ্ন পাকা রাস্তা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একটি টয়োটা নোয়া গাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও ৮৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- শাহপরান থানাধীন শিবগঞ্জ লামাপাড়ার সোহেল আহমদ (৩১), বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামের জব্বার হোসেন চৌধুরী রোহান (৩২), সুনামগঞ্জের ধর্মপাশা থানার দৌলতপুর রামাপুর গ্রামের মাসুম আহমদ (২৯) ও সদর থানার পাইকাপন দুর্গাপাশার মো. রব্বানী (৩০)।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।