• ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শায়েস্তাগঞ্জে বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে, নিহত ১

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক টমটমচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী (ঢাকা মেট্রো-ব-১১-৫৯৬৪) যাত্রীবাহী বাস ও শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী টমটম জগতপুরে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটটমচালক ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মারাজ জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই তিনি ছিলেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেন তিনি।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, টমটমচালকের লাশ উদ্ধার করেছি। তার পরিচয় এখনও জানা যায়নি।