• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে অস্ত্রসহ ডাকাত আটক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৮


গোলাপগঞ্জে আবুল হোসেন উরফে আবুল মিয়া (৪২) নামে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকাদক্ষিণ বাইপাস পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ভাদেশ্বর ইউপির মাশুরা গ্রামের মৃত মুক্তই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ ঢাকাদক্ষিণে অভিযান চালায়। এসময় ঢাকাদক্ষিণ বাইপাস থেকে একটি দেশিয় তৈরি পাইপগান ও কার্তুজসহ আবুল মিয়াকে আটক করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কেএম ফজলুল হক শিবলীর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ গোলাপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।