নিজস্ব প্রতিবেদক :: প্রবাসি কবি বদরুজ্জামান জামানের নূতন কবিতার বই ‘আদিম অরণ্যে মানুষের পৃথিবী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দৈনিক শুভ প্রতিদিনের হল রুমে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এটি কবির ৭ম গ্রন্থ।
এর আগে কবি বদরুজ্জামান জামানের আরও ৫টি কবিতার বই ও একটি ছড়ার বই প্রকাশিত হয়।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, বদরুজ্জামন জামান বরারবই স্বদেশ ও রাজনৈতিক সচেতন কবি। বাস্তবতার নিরিখে তিনি তার কাব্য সম্ভারকে নানাবিধ উপমায় সন্বিবেশিত করেন। গড়ে তুলেন একটি আলাদা সৌখিন জগত যেখানে ভাবের প্রকাশ ঘটে সমাজবাস্তবতার আলোকে। গোড়ামি, অপধার্মিকতা, মানবিকতা, প্রেম-আকাঙ্খা ঢেউ মাখায় কবিতার লাইনে লাইনে। এভাবে তিনি হয়ে ওঠেন সমকালের আয়নায় অপরিহার্য কবি।
সন্ধ্যায় সাড়ে ৭টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্যের ছোটকাগজ বুনন। বুনন প্রকাশনী থেকে কবিতার বইটি এবারের একুশে বই মেলাকে উপলক্ষ্য করে প্রকাশিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের প্রকাশক ও বাংলা সাহিত্যের অধ্যাপক কবি খালেদ উদ-দীন, কবি-কথাশিল্পি ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ, কথাশিল্পি শামসুল কিবরিয়া, কবি জাকির মোহাম্মদ, মিলন তালুকদার প্রমুখ।
‘আদিম অরণ্যে মানুষের পৃথিবী’র মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।