• ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১
বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শাহপরান থানাধীন মেজরটিলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে সুলতানা বেগম (৩৮) নামের নারীর মৃত্যু হয়েছে। তিনি প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।
বুধবার বিকাল ৫টার দিকে শহরতলীর মেজরটিলা সৈয়দপুর এলাকায় সি ব্লকের ১৪/১৩ নম্বর মা ভবনে এ ঘটনা ঘটে। ভবনের ৫ম তলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যরা থানায় খবরটি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভোগছিলেন।
ঘটনাটি আত্মহত্যা দাবি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে অনুরোধ করছেন পরিবারের সদস্যরা। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।